মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা - Banglar Mati

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাটারাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

এ ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

 

ওসি জানান, রবিবার রাতে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে গ্রেপ্তার করেন। পরে তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

 

ওসি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের হাতে আটক একজন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102