সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দাসপাড়ার ঘটনায় ছাত্রদলের পৃথক তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
দাসপাড়ার ঘটনায় ছাত্রদলের পৃথক তদন্ত কমিটি গঠন - Banglar Mati

সিলেটের শাহপরাণ থানা এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। 

গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল কেউ এ দাসপাড়ায় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল  মুর্শেদ ও সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

বুধবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় আজ সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মূল কারণ উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত কি-না তা খুঁজে বের করে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

তদন্ত কমিটির সদস্যরা হলেন সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কাসেম মো. সোহেল ও সদস্যসচিব রুফিয়ান আহমদ সবুজ।

এর আগে একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাসপাড়ার সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এই ঘটনার মূল কারণ উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত কি-না তা খুঁজে বের করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্যসচিবকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগরের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫টি গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102