সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পিরোজপুরে ব্রীজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
পিরোজপুরে ব্রীজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার - Banglar Mati

পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরির অভিযোগে তিন নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছেন জেলা বিএনপি। বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের কথা জানানো হয়।

 

তারা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ওই ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান (৫০) এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫) ।

 

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, দলীয়শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদেশ এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

 

জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। এ ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে মঙ্গলবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, এক বছর আগে এডিবির আওতায় ওই সেতুটির ছাউনিটি ঢালাই দেওয়া হয়।

সুত্রঃ সমকাল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102