সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

জৈন্তাপুরে বাবার বাড়িতে মেয়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
জৈন্তাপুরে বাবার বাড়িতে মেয়ের আত্মহত্যা - Banglar Mati

সিলেটের জৈন্তাপুরে বিবাহিত এক কিশোরী বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন। রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যাকারী মাসুমা আক্তার (১৯) ১নং নিজপাট ইউনিয়ন হর্নি গ্রামের তাহির আলীর মেয়ে।

জানা যায়, প্রায় দুই মাস আগে পাশের গ্রামের রুবেল আহমদের সাথে বিয়ে হয় মাসুমার। কয়েকদিন আগে মাসুমা বাবার বাড়িতে বেড়াতে আসেন।  মঙ্গলবার সকালে মাসুমা ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে মা-বাবা পাশ্ববর্তী সবজি খেতে যান। মাসুমার ছোট ভাই বাড়ির উঠানে খেলা করছিল। দুপুরের দিকে সে তার বোনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102