সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত মহানগর যুবদল নেতা মাধব আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
সিলেটে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত মহানগর যুবদল নেতা মাধব আটক - Banglar Mati

সিলেটে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত মহানগর যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।অভিযানে সহায়তা করে সুনামগঞ্জ জেলাপুলিশ।

 

এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান- সিলেটের বন্দরবাজার এলাকা থেকে চাঁদার জন্য গত ২৮ ফেব্রুয়ারি কাজল মিয়া নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তুলে নিয়ে যান মহানগর যুবদলের সদ্যবহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও তার লোকজন। এসময় এ ব্যবসায়ীকে জিন্দাবাজার এলাকায় নিয়ে গিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরো ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী কাজলকে মারধরও করা হয় এসময়।

 

এ ঘটনায় পরে কাজল বাদী হয়ে মাধবকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে রোববার সকালে কোতোয়ালি থানার একটি দল সুনামগঞ্জ জেলাপুলিশের সহায়তায় শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে মাধবকে গ্রেফতার করে।

 

এদিকে, অপহরণ ঘটনার পর সিলেটের ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জিন্দাবাজারে সড়ক অবরোধ করে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসে দোষীর বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।পরে এ রাতেই মাধবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102