সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নগরীর জিন্দাবাজারে যুবদল নেতার পরিচয়ে চাঁদাবাজি : ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
নগরীর জিন্দাবাজারে যুবদল নেতার পরিচয়ে চাঁদাবাজি : ব্যবসায়ীদের সড়ক অবরোধ - Banglar Mati

সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেছেন হকাররা। চাঁদা না দেয়ায় ২ হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন হকাররা। 
শুক্রবার রাত ৯টা থেকে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করেন।খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলেও বিষয়টি সুরাহা হয়নি।

 

আন্দোলনরত হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদলের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় ওই ব্যক্তি আজ শুক্রবার ২ হকারকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হকাররা।

 

তাদের মুক্তি, চাঁদাবাজী বন্ধ এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এই সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

 

এদিকে, অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।

 

তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।

এসএমপি’র কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102