সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিনে ব্যস্ত সিলেটের বিএনপি পন্থী আইনজীবীরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিনে ব্যস্ত সিলেটের বিএনপি পন্থী আইনজীবীরা - Banglar Mati

গত দেড় দশক ক্ষমতা আকড়ে রাখা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি দেয় বিএনপি। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পতন ঘটায় দেশ আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকে গ্রেফতার হচ্ছেন। 

গ্রেফতারকৃত সেসব নেতাকর্মীদের এতোদিন ‘তলে তলে‘ জামিন করাতে আদালতে লড়াই করছেন বিএনপির আইনজীবীরা। এবার অনেকটা প্রকাশ্যে কারান্তরীণ আওয়ামী লীগ নেতাকর্মীর পক্ষে উঠছেন আদালতে। আক্ষরিক অর্থে তারা দলকে পাস কাটিয়ে বাণিজ্যিক স্বার্থে আওয়ামী লীগ নেতাকর্মীর গণ জামিনের দায়িত্ব নিয়েছেন, এমন অভিযোগ নেতাকর্মীর।

গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে মোগলাবাজার জিআর-২৭/২৪ মামলায় ৩ আসামির জামিন করান বিএনপির আইনজীবী অ্যাডভোকেট ফাহমি ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজ্। জামিনপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার, জাফরুল ও কামরুল। ওই মামলার বাদি মহানগর বিএনপির ২৭ নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন।

কোনো ধরণের বিপত্তি ছাড়াই তারা জামিনে বেরিয়ে যান। অথচ জামিনের বিষয়ে যেখানে মহানগর আদালতের পিপি-এপিপিরা বিরোধীতা করার কথা, সেখানে তাদের নিস্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ করছে দলকে।

সুত্র জানায়, মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগ নেতাকর্মীর গণজামিনের ব্যবস্থা করেন। তারা দলের চেয়ে এখন মামলায় জামিন বাণিজ্য নিয়ে বেশি ব্যতিব্যস্ত। তারা নিজেরা জামিন করালে ওরা বিএনপির, আর অন্যরা করালে সেটি আওয়ামী লীগের হয়ে যায়।

মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, বিএনপি পন্থী আইনজীবীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন করানোর বিষয়ে শুনেছি। আগামি পরশু আইন উপদেষ্টা সিলেটে আসছে, এগুলো তুলে ধরা হবে।

এ বিষয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি ঢাকায় রয়েছি। এই বিষয় সম্পর্কে কোনো কিছুই জানিনা।

সুত্রঃ শ্যামল সিলেট

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102