সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা - Banglar Mati

হবিগঞ্জের বাহুবলে জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক সদস্য ও জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিনারা বেগম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের স্বামী জানান, তিনি জামায়াতের সাংগঠনিক বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। এসে দেখেন ঘরের দরজা খোলা। এসময় ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ অর্ধেক বিছানায় ও অর্ধেক মাটিতে পড়ে আছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুৃল ইসলাম জানান, খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও ইউএনও গিয়াস উদ্দীনসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষযে তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102