সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে মধ্যরাতে এমসি কলেজ নিয়ে গুজব ছড়ালো ছাত্রলীগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে মধ্যরাতে এমসি কলেজ নিয়ে গুজব ছড়ালো ছাত্রলীগ - Banglar Mati

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের এমসি কলেজ অশান্ত হওয়ার গুজব ছড়িয়েছে একটি চক্র। পুরনো একটি ভিডিও ভার্চ্যুয়াল মাধ্যম ফেসবুকে ছড়িয়ে বলা হয়- ছাত্রদল ও শিবির মারামারি করছে। ভিডিওতে গোলাগুলির আওয়াজও শুনা যায়। একই ভিডিও অনেকেই ফেসবুকে লেখেন- যৌথবাহিনীর অপারেশন চলছে এমসি কলেজ ছাত্রাবাসে।

তবে ফেসবুকে ছড়ানো এসব তথ্য ও ভিডিও ভুয়া বলে কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজের ছাত্রাবাসের ১০১ নং কক্ষে থাকা ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে কলেজটি শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার সিলেট ও ঢাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকায় বৈষম্য ছাত্র-জনতা ও ছাত্রদল এবং সিলেটে ছাত্রদল ও তালামীয বিক্ষোভ মিছিল সভা করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

ফেসবুকে একটি মন্তব্যের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কেন্দ্রীয় ও সিলেট মহানগর শিবিরের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে তাদের নেতাকর্মীরা জড়িত নন বলে জানিয়েছেন।

সুত্রঃ শ্যামল সিলেট

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102