শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

আমাদের আর ধর্যের পরীক্ষা নিবেন না: আমরা ভদ্র কিন্তু বোকা নই! ডাঃ শফিকুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
আমাদের আর ধর্যের পরীক্ষা নিবেন না: আমরা ভদ্র কিন্তু বোকা নই!  ডাঃ শফিকুর রহমান - Banglar Mati

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের আর ধর্যের পরীক্ষা নিবেন না। আমরা ভদ্র কিন্তু বোকা নই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের ইসলামীর নিবন্ধন পুনর্বহালসহ দলটির সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে শফিকুর রহমান এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, বিনাদোষে ১২-১৩ বছর এ টি এম আজহারুল ইসলাম কারাগারের নির্যাতন ভোগ করছেন। আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।

তিনি বলেন, আমাদের নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দিন। জালেম সরকার যা করেছে, আপনারাও কি তাই করবেন? নতুন বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। আমরা বৈষম্য সহ্য করব না। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, যদি প্রয়োজন হয় রাজপথেই থাকব। আমরা যে রাজপথে থাকতে পারি সেটা জুলাই গণ-আন্দোলনে মানুষ দেখেছে।

আমির বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র-জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102