সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট সুনামগঞ্জ মহাসড়কে লাগাতার অবরোধের ডাক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট সুনামগঞ্জ মহাসড়কে লাগাতার অবরোধের ডাক - Banglar Mati

সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহণ শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দিলে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

মানববন্ধনে শ্রমিকরা জানান, তাদের পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের ওই বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা দেয় বাস মালিক সমিতি। এরপর থেকে বাসটি চলাচলের অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নিকট  গিয়েও অনুমতি পাননি তারা।

বক্তারা বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহণ সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102