সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট জেলা আওয়ামী লীগের জাবেদ সহ শতাধিক আসামি করে মামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট জেলা আওয়ামী লীগের জাবেদ সহ শতাধিক আসামি করে মামলা - Banglar Mati

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সিলেটে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে। এছাড়া আরও ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের সিনিয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে মামলাটি (গোলাপগঞ্জ সিআর মামলা নং ৯৬/২০২৫) দায়ের করেন গোলাপগঞ্জের রনকেলী নয়াগ্রামের মো. আব্দুল মুতলিবের ছেলে নজমুল ইসলাম।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন তিনি একজন অটোরিকশা চালক হলেও কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে ছাত্র-জনতার মিছিলে আসামিরা সশস্ত্র হামলা চালায়। হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে বাদীসহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। তার চোখ কান ও মাথায় গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সবশেষে তিনি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পান গত বছরের ৩০ অক্টোবর।

মামলা দায়েরে বিলম্বের কারণ হিসাবে বাদী উল্লেখ করেছেন চিকিৎসার জন্য সিলেটের বাইরে থাকা ও আসামিদের নাম পরিচয় উদ্ধারে দেরি হওয়া।

জাবেদসহ এই মামলায় সিলেট সিটি করপোরেশন, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, বিশ্বনাথ, দক্ষিন সুরমা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলাসহ শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাতের ঘটনায় দায়েরকৃত মোট ১৫টি মামলার আসামি করা হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102