সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সারাদেশে সাত থেকে আটশত আয়না ঘর আছে : গুম কমিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
সারাদেশে সাত থেকে আটশত আয়না ঘর আছে : গুম কমিশন - Banglar Mati

গুম কমিশন ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী সারাদেশে আয়নাঘরের সংখ্যা কয়েক শ’। যা ৭০০-৮০০ হবে। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকার বিশিষ্ট আয়নাঘরগুলো পরির্দশন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে, প্রত্যেকটা খুঁজে বের করা হবে। আরও বের হচ্ছে। এটা শুধু ঢাকায় ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সকাল সাড়ে ১০টায় ছয়জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধানসহ পাঁচজন, পতিত শেখ হাসিনার সাড়ে ১৫ বছরে গুমের শিকার হওয়া আটজন নিয়ে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। র‌্যাবের দুটি ও ডিজিএফআইর একটি আয়নাঘর পরিদর্শন করেন তারা।

তিনি বলেন, সেখানে কীভাবে রাখা হতো, কীভাবে নির্যাতন করা হতো এবং কীভাবে দিনগুলো কাটিয়েছেন, সেই বর্ণনা দিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। কেউ কেউ আছেন ৮-৯ বছর (আযমী ও ব্যারিস্টার আরমান) সেখানে ছিলেন, ‘তাদের বর্ণনা শোনা যায় না’, ভাষায় প্রকাশ করার মতো না। আয়নাঘর পরিদর্শনে সেগুলো প্রকাশ পেয়েছে। এ সময় বাংলাদেশ টেলিভিশন, আল জাজিরা ও নেত্র নিউজের সাংবাদিকরা ছিলেন।

সবাইকে আয়নাঘর পরিদর্শনে নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা প্রতিটি স্থান ও ঘুরে ঘুরে দেখেছেন। তিনি বক্তৃতায় বলেছেন, যা দেখেছেন তা বর্ণনা করার মতো নয়, অবর্ণনীয়। এটা বীভৎস দৃশ্য, সেটি মনুষ্যত্ববোধ থেকে বহু দূরের। আমাদের সবার অপরাধ যে, এটা আমরা হতে দিয়েছি। গুম কমিশনের রিপোর্ট জাতির জন্য একটা বড় ডকুমেন্ট, এটা পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার করতে হবে। তা নাহলে আমরা নিষ্কৃতি পাবো না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102