বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত: স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত: স্বাস্থ্য শিক্ষা অধিদফতর - Banglar Mati

মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভর্তি কার্যক্রম। তবে অন্যান্য ভর্তি স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।

এর আগে, তিন দিনের যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ৭৪ জনের দরকারি একাডেমিক সনদ পাওয়া গেছে। এই তালিকার ৪৪ জন যোগাযোগই করেনি। বাকি ৭৫ জন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি হিসেবে আবেদন করেছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে পারবে না। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তাদের সনদ যাচাই-বাছাই করা হয়। নাতি-নাতনি হিসেবে আবেদনকারীরা ভুল স্বীকার করেছে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ দেয়া হবে কীনা- সেটি পরে জানানো হবে। প্রাথমিক যাচাইয়ে টিকে যাওয়া ৭৪ জনের সনদ স্থানীয় প্রশাসন থেকেও যাচাই করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102