সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

খুন,গুম ও হত্যাকান্ডে জড়িত আওয়ামী লীগের বিচার দেশের মাটিতে হবে : ডা: শফিকুর রহমান

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
খুন,গুম ও হত্যাকান্ডে জড়িত আওয়ামী লীগের বিচার দেশের মাটিতে হবে : ডা: শফিকুর রহমান - Banglar Mati

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেছেন, দেশে যারা খুন করেছে, গুম করেছে তাদের এমন বিচার হোক যাতে জাতি কলংকমুক্ত হয়। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাইনা। প্রচলিত আইনেই গণহত্যার বিচার দাবি করেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঘুষ আর দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথা জানিয়ে জামায়াতের আমীর বলেন, জামায়াতের নেতাকর্মীরা কোন জলমহাল বালুমহাল লুট করে না, চাঁদাবাজি করেনা, ঘুষ, মামলা বাণিজ্য করেনা। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিন। ৫ আগষ্টের পর এক দল চাঁদাবাজি, হাট, স্ট্যান্ড দখল করে। বালু লুট করে, জলমহাল লুট করে। এমন সমাজ আমরা চাইনা। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবেনা ভেদাভেদ। মানবিক বাংলাদেশ উপহার দিতে চাই।

আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে টানা ১৫ দিন স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিয়েছে। সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। গত জালেম সরকার ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ৮০ ভাগ লোকই ছিলো আওয়ামী লীগের। ফ্যাসিবাদি সরকার জামায়াতের অফিস সীলগালা করেছে, দলের নিবন্ধন বাতিল করেছে। সর্বশেষ তারা আমাদের দলকে নিষিদ্ধ করেছে। শত শত নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছে। হত্যা, গুম করেছে। জামায়াতের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছে।

জামায়াত কখনো চাঁদাবাজি করেনা দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের জানাচ্ছি অতীতে আমরা কখনো চাঁদাবাজি করি নাই। এখন করছি না। ভবিষ্যতেও করবো না। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, কাউকে চাঁদাবাজি করতেও দেবো না। আমরা দখলবাজি চালাই না, ভবিষ্যতে কাউকে দখলবাজি চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের সন্তানেরা রাজপথে স্লোগান দিয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা বৈষম্য চাই না, ন্যায়বিচার চাই। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনদের কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাইবোনদের কথা দিচ্ছি, তাদের স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের পেট বন্ধক দিয়েছি অন্য দেশে। মাথাও বন্ধক দিয়েছি কি না আল্লাহ জানেন। দেশের মেধাবীরা দেশ থেকে পড়াশোনার জন্য গেলে আর ফিরে না। কিন্তু দুথেকে আড়াইশ বছর আগেও আমাদের দেশের উপর মোগলরা বৃটিশরা পর্তুগীজরা ঝাপিয়ে পড়তও ভাগ্য গড়ার জন্য। আমাদের দেশের নেতারা বলেন, দেশের চেয়ে দল বড়। কিন্তু না আমরা দেখি দলের চেয়ে ব্যক্তি বড়।

ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। সুপ্রিম কোর্টের একজন বিচারককে কি আপনারা দেখেছেন কলা পাতায় ঘুমিয়েছেন। এটা তার পরিণতি। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।

জামায়াতের আমীর আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, অনেকেই আমাদেরকে পাসপোর্ট ভিসা টিকেট ছাড়াই অমুক দেশে তুমুক দেশে পাঠিয়ে দিতেন। কিন্তু তারাই এখন পালিয়ে গেলেন পাসপোর্ট ভিসা ছাড়া। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তা হলে আমরা শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেবো। আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। যে শিক্ষা হবে কর্মমুখি শিক্ষা। একজন পড়াশোনা শেষ করার সাথে সাথে ঐ শিক্ষা সংশ্লিষ্ট সার্টিফিকেট তুলে দেয়া হবে। শিক্ষার সার্টিফিকেট ও কাজ একসাথে দেয়া হবে।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামসউদ্দিন, মোমতাজুল হাসান আবেদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102