বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেটে ওবায়দুল কাদেরসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা করলেন সালাউদ্দিন রিমন

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
সিলেটে ওবায়দুল কাদেরসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা করলেন সালাউদ্দিন রিমন - Banglar Mati

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালসহ ৭২ জনের নাম উল্লেখ ও ২’শ জনকে অজ্ঞাত রেখে মামলা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন। বুধবার (২৯ জানুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে (কোতোয়ালী সিআর ১৪৬/২৫ ইং) মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি গ্রহণ করে তদন্ত রিপোর্ট প্রেরণের জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানাকে নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী হানিফ আহমদ।

মামলার অন্যান্য আসামিরা হলেন, বিজিত চৌধুরী, পিযুষ কান্তি দে,  মতিউর রহমান, জালাল আহমদ, নাজমূল হক নজই, আব্দুল মন্নান,  হিরন মিয়া, নুরুল ইসলাম, সঞ্জয় দেব, সুহেল আহমদ চৌধুরী, মোঃ খুরশেদ আলম, আসরাফ চৌধুরী, শান্তানু দত্ত সন্তু, মোঃ তৌফিকুল আলম বাবলু,  আমির আলী, মোঃ হাফিজুল, নওয়াব আলী, আনোয়ার মিয়া, আবুল কালাম আজাদ, আশফাক আহমদ, নাহিদ ইসলাম (লালই), আজমল, রুবেল আহমদ, সাকিল আহমদ, ওয়াহিদ আহমদ, কিনু মিয়া, নুরুল হক, আতাই মিয়া মঞ্জুর, মাসুদ আহমদ, আব্দুল কাদির সাদেক,  নিরজন সরকার, মনু আহমদ (মুন্না), ইকবাল আহমদ, আবিদুল হক রুমেন, সঞ্জয় কবির, বারী মিয়া, আব্দুস সালাম (কবি), মৃত্যুঞ্জয় ভট্টাচার্য্য, ফয়সল আব্দুল্লাহ, শাহ আলম (কফি), মাজহারুল ইসলাম জুবের, শাহীন চৌধুরী, এহসানুল হক, সাহেদ আহমদ, তহুরুল ইসলাম বাবর, জুনুন চৌধুরী, মঈন উদ্দিন, এম.এ মতিন, এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, ফরহাদ আহমদ, সাগর রায়, রফিকুল ইসলাম রফিক, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আমির আলী, জাকুয়ান আলম, শামছুউদ্দিন, রুহেল আহমদ, সুনাম উদ্দিন, মামুন মিয়া, রাসেল আহমদ, সুজন আহমদ, বিশ্বনাথ থানার সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান হোসেন চৌধুরী রাজু,  হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আলী আকবর, সিলেট মহারগরীর এয়ারপোর্ট থানার খাসদবির বন্ধন সি/৫ বাসার বাসিন্দা জয়নাল আবদিন লয়লুর ছেলে ও ছাত্রলীগ ক্যাডার আল জাবের আহমদ রুম্মান, একই থানার কাকুয়ারপাড় গ্রামের মৃত মাধব আলীর ছেলে রাসেল মিয়া সহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতা, বিএনপি নেতৃবৃন্দ সহ অনেক নেতা-কর্মী কোতোয়ালী থানাধীন বন্দর পয়েন্টে সম্মুখে পৌঁছামাত্র বর্ণিত আসামীগণসহ ১৫০/২০০ জন্য সন্ত্রাসী রামদা, কিরিছ, রড, বন্দুক, সর্টগান, ইট, ককটেল বিস্ফোরণ ঘটাইয়া গুলি বর্ষন করে, তখন গুলি ও বিস্ফোরণের আঘাতে সালাহ উদ্দিন রিমনসহ অন্যান্যরা গুরত্বর আহত হন এবং ২৩ জুলাই তিনি ও অন্য আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেন। পরবর্তীতে অন্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন এবং এজাহার নামীয়দের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102