সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - Banglar Mati

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।

 

অভিযুক্ত সদস্যের নাম আজমল হোসেন। তিনি সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাঁকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন।

 

এর আগে সোমবার বেলা দুইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।’

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজমল হোসেন বলেন, এলাকায় চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি এবং তাঁর সহকর্মীরা সব সময়ই সোচ্চার থাকেন। তাঁর ধারণা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরাই এমন অভিযোগ করে থাকতে পারেন। চাঁদাবাজির ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। শোকজের নোটিশ তিনি ফেসবুকে দেখেছেন, তবে ব্যক্তিগতভাবে তাঁর হাতে কোনো নোটিশ পৌঁছায়নি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘আমরা নোটিশ দিয়ে তাঁর (আজমল হোসেন) বক্তব্য জানতে চেয়েছি। নোটিশ দেওয়া মানেই যে তিনি দোষী, সেটি নয়। আমাদের কাছে যে অভিযোগ আসছে, সে বিষয় যাচাই করতেই তাঁর বক্তব্য জানতে চেয়েছি। তাঁর বক্তব্য জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102