বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

জাতীয় পার্টি থেকে নজরুল ইসলাম বাবুলের পদত্যাগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
জাতীয় পার্টি থেকে নজরুল ইসলাম বাবুলের পদত্যাগ - Banglar Mati

জাতীয় পার্টি থেকে পদত্যাগ  করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং সিলেট মহানগর কমিটির আহবায়ক নজরুল ইসলাম বাবুল। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের পাঁচ মাসেরও বেশি সময় পর বিষয়টি সিলেটের গণমাধ্যমকে জানান তিনি।

 

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের কারণ তুলে ধরেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ জুলাই আমি ব্যবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করি। লন্ডন অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজের ১ জুলাই ২০২৪ হইতে ৪ দফা দাবিতে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি। সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার এই আন্দোলন প্রতিহত করিবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংঘঠিত করে।

 

পূর্বে এ দেশে কোন আন্দোলনে এ ধরণের গণহত্যা সংঘঠিত হয়নি। তৎকালীন সংসদের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হইয়াছে। দলের একজন দায়িত্বশীল সদস্য হয়ে আমি এ দায় এড়াতে পারিনা। একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার পক্ষে ফ্যাসিবাদী সরকারের অনুগত বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে নিরস্ত্র এবং নিরাপরাধ মানুষ হত্যা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘৃণ্য অপরাধের প্রতি ধিক্কার জানিয়ে আমি জাতীয় পার্টির সকল দলীয় পদ হইতে পদত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল বলেন, এখন আমি কোন দলে সাথে যুক্ত নই। আমি আমার ব্যবসা ও পত্রিকা নিয়ে থাকতে চাই। আপাতত কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102