বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে প্রতিদ্ধন্দ্বিতা করতে পারবে সরকারি চাকুরীজীবি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে প্রতিদ্ধন্দ্বিতা করতে পারবে সরকারি চাকুরীজীবি - Banglar Mati

সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বধবার (২২ জানুয়ারি) মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্তে উপনিত হয়েছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এর পর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কমিশন মনে করে, স্থানীয় পর্যায়ের অনেক চাকরিজীবীর নির্ধারিত কর্মঘণ্টার বাইরে অনেক সময় থাকে। সে সময় তারা এ কাজ করবেন। প্রয়োজনে ছুটির দিন বা সরকারি অফিস সময়ের বাইরে তারা পরিষদের বৈঠকগুলো করবেন। এতে করে দক্ষ লোকজন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন।আরও জানা যায়, সরকারি চাকরিজীবীরা চেয়ারম্যান বা মেয়র হতে পারবেন না। অবশ্য তাদেরও সন্তোষজনক মাসিক ভাতা থাকবে। কমিশন মনে করে, যোগ্য ব্যক্তিরা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। চেয়ারম্যান-মেয়রের দায়িত্ব হবে পূর্ণকালীন চাকরির মতো। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা যাতে এসব নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হন, কমিশন সে জন্য কিছু সুপারিশ রাখবে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের (মেম্বার) ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না।

কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102