সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের দাপট।

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের দাপট। - Banglar Mati
সিলেটের পর এবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দাপট দেখিয়েছেন আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা।

 

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টিতেই আওয়ামীপন্থীদের বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

রোববার (১৯- জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন ২৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী আইনজীবী হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট।

 

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ, এস, এম মাহমুদুল হাসান, তিনি পেয়েছেন ১৮৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট।সদস্য পদে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সহ-সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়েল আবেদীন, পাঠাগার সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আইন সম্পাদক মুসফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আকিক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102