সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন - Banglar Mati

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে তিন বাহিনীর জন্য নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু এবং জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে তিন বাহিনীর জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে।

পুলিশের নতুন পোশাকের রং চূড়ান্ত করা হয়েছে ‘আয়রন’। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পোশাকের রং নির্ধারণ করা হয়েছে ‘জলপাই’ বা ‘অলিভ’। আনসার বাহিনীর নতুন পোশাকের রং চূড়ান্ত হয়েছে ‘গোল্ডেন হুইট’।

নতুন রঙের পোশাক প্রবর্তনের মূল উদ্দেশ্য হলো বাহিনীগুলোর স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করা এবং তাদের কার্যক্রমে আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। নতুন রঙয়ের পোশাক ব্যবহারে বাহিনীর সদস্যদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নতুন রঙের পোশাকের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

তারা আশা করছেন, নতুন রঙের পোশাক বাহিনীর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এই পরিবর্তন জনসাধারণের কাছে বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102