বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

বাবরের মুক্তিতে বাঁধা সিলেটে ৪ টি মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
বাবরের মুক্তিতে বাঁধা সিলেটে ৪ টি মামলা - Banglar Mati

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ফলে বাবরের মুক্তিতে এখন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সেজন্য বাবর কখন কারামুক্ত হচ্ছেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে সিলেটের চারটি মামলার ওয়ারেন্ট প্রত‍্যাহার না হওয়ায় মুক্তি পাচ্ছেন না বাবর।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবির বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি। তবে সব এখনো এসে পৌঁছায়নি। সব নথি হাতে পেলেই নিয়ম অনুযায়ী ওনাকে মুক্ত করা হবে। সিলেটের হবিগঞ্জ ও দিরাই থানার বিচারাধীন চারটি মামলার প্রোডাকশন ওয়ারেন্ট এখনো রয়েছে। কাগজ এলে এবং ওই চার মামলার ওয়ারেন্ট প্রত‍্যাহার হলেই তিনি চলে যেতে পারবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102