মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজন আটক

গাজীপুর সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজন আটক - Banglar Mati

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলাম ও হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিন। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে।

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজন আটক - Banglar Matiপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইয়াবা বিক্রি চলছে। পরে কালীগঞ্জ থানার থানার এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলামের নিকট হতে ৩০ পিস ইয়াবা টেবলেট ও একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিনের হতে ৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে ইয়াবা বিক্রির অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় ১৪ (১) ২৫ নং মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102