মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

জাতীয় সরকার ঘোষনায় দেশব্যাপি ন্যাপ ভাসানী মতবিনিময় গণকর্মসুচি

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
জাতীয় সরকার ঘোষনায় দেশব্যাপি ন্যাপ ভাসানী মতবিনিময় গণকর্মসুচি - Banglar Mati

সিলেট বিভাগ ন্যাপ ভাসানী উদ্যোগে সোমবার (৩১ ডিসেম্বর) সকল নেতাকর্মীদের নিয়ে চলমান রাজনৈতিক সংকট ও সর্বদলীয় জাতীয় একতা সরকারের দাবীতে মতবিনিময় ও দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গদীপ মোসতাক ভাসানী চেয়ারম্যান, ন্যাপ ভাসানী ডা: এম জি কিবরিয়া আহবায়ক ন্যাপ ভাসানী সিলেট বিভাগ শহিদুল হক নগরী, এম এ আলী জালালাবাদী, জামাল আহমদ ইমতিয়াজ রহমান, কবি কামাল আহমদ মো: আনোয়ার হোসেন তালুকদার, জাহাংগির আলম, মো বদরুল ইসলাম, মৌলানা গিয়েস উদ্দিন, মো: শরিফ আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বঙ্গদীপ মোসতাক আহমদ ভাসানী বলেন, গ্রামীণ একটি প্রবাদ বাক্য আছে বাসর রাত্রে বিড়াল মারতে হয়, তা না হলে সম্ভব নয়, এ বক্তব্যের আলোকে ৫ আগস্ট ছিল আন্দোলনরত সকল রাজনৈতিক দলসমূহ নিয়ে আগস্ট বিপ্লবে অংশ গ্রহণকারী ছাত্র-জনতা, অভিভাবক সহ সবার সমন্বয়ের সর্বদলীয় জাতীয়একতা গঠন করা, আমরা এর রূপরেখাও ঘোষণা করেছিলাম, যারা একবার করে সরকারে ছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল সবার সমন্বয় এই জাতীয় সরকার গঠন করা উচিত ছিল, এতে করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সকল সমস্যার সমাধানে ভারসাম্য রক্ষা হতে পারত, আজ এইগুলি সময়ের দাবি বাস্তবতার দাবি, এ কে পাস কাটিয়ে অন্য কিছু করার আর কোন সুযোগ নেই, আমরা ন্যাপ ভাসানী পক্ষ থেকে সিলেট থেকে ঘোষণা করতে চাই। আমরা রাজনৈতিক ও সাংগঠনিক এবং সদস্য সংগ্রহ অভিযানে সারা দেশব্যাপী মত বিনিময় কর্মসূচি চালিয়ে যাবো। এব্যাপারে আমরা সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102