সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বরিশালে ছাত্রদলের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
বরিশালে ছাত্রদলের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ - Banglar Mati

বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর সদর রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিনিয়র-জুনিয়র ও র‍্যালিতে সামনে থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি যা এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‌্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102