সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নিহত আবদুল্লাহর বাড়িতে জামায়াতের আমির শফিকুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
নিহত আবদুল্লাহর বাড়িতে জামায়াতের আমির শফিকুর রহমান - Banglar Mati

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে নিহত শিক্ষার্থী আবদুল্লাহর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে তাদের বাড়ি যান জামায়াতের আমির।

আবদুল্লাহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকায় গুলিবিদ্ধ হন। তিন মাসের অধিক সময় চিকিৎসাধীন থাকার পর গত ১৪ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

জামায়াতের আমির নিহত আবদুল্লাহর বাড়িতে যান এবং তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে তাদের খোঁজ-খবর নেন। আবদুল্লাহর কবর জিয়ারত করেন। এর আগে, তিনি যশোর টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আবদুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। তিনি শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কিনা আমি জানি না। তিনি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি গর্বিত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102