তাহিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা,উপজেলা আওয়ামীলীগ সদস্য লুৎফর রহমান লাকসাব,আব্দুল হাই কালাচান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক বিল্লাল আমীন, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা মৎস্যজীবী লীগ আহবায়ক আলম জিলানী সুহেল,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ,উপজেলা যুব মহিলা লীগ আহবায়ক আইরিন আক্তার, যুগ্ম আহবায়ক রেবা আক্তার প্রমুখ।
সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করে দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়।