সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সাতক্ষীরায় বিএনপি অফিসে আওয়ামী লীগের হামলায় আহত ১০

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
সাতক্ষীরায় বিএনপি অফিসে আওয়ামী লীগের হামলায় আহত ১০ - Banglar Mati

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির একটি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি ৮ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। আহত পাঁচজনকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন চারাবাড়ি এলাকার রমজান আলীর ছেলে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রূপচাঁদ আলী, চারাবাড়ি ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আবু রায়হান, মো. নয়ন, মো. শফি ও বাবলু হোসেন। আহতদের মধ্যে বাবলু হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী আবু রায়হান জানান, কেঁড়াগাছি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে কৃষক দলের কমিটির গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে চারাবাড়ি ৮ নম্বর ওয়ার্ডেও কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের ইউপি সদস্য মুনছুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শনিবার ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রূপচাঁদকে দলের কার্যক্রম ধীরে চালানের কথা বলে হুমকি দেয়। এমনকি ওই রাতেই তাঁকে মারধর করে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে শনিবার রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর জের ধরে রবিবার সকাল ৮টায় মুনছুরের নেতৃত্বে আজারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন তারিক, জুলফিকার আলী, আলফা, জনাব আলী বিশ্বাসসহ ১৫-২০ জনের আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের দলীয় অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং রূপচাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আহত করেন। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি মুনছুর বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে শুনেছেন, সম্প্রতি জাহাঙ্গীর হোসেন তারিকের ছেলে জাকির হোসেন কয়েক দিন আগে ভারতে পাচারের চেষ্টাকালে রুপার গহনাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বর্তমানে জাকির জেল হাজতে আছেন। জাহাঙ্গীরের সন্দেহ, বিএনপি কর্মী নয়ন ও তাঁর বন্ধুরা ওই গহনাসহ জাকিরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে এ গোলযোগের সৃষ্টি হয়েছে বলে তাঁর ধারণা।

এ ব্যাপারে কলারোয়া থানার ওসি সামসুল আরেফীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102