সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

১৭ বছর বুকে পাথর বেঁধে যারা দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে : শাহজাহান সেলিম বুলবুল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
১৭ বছর বুকে পাথর বেঁধে যারা দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে : শাহজাহান সেলিম বুলবুল - Banglar Mati

জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলনা, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে, ১৭ বছর বুকে পাথর বেঁধে যারা দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত, তারাই দলীয়ভাবে পদ-পদবিতে স্থান পাবেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে। ভাইয়ের রাজনীতি না করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে হবে। অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি বলেন, এক শ্রেণীর লোক বিএনপিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করতে দলে ঢুকে পড়ছে। যারা অপকর্মে লিপ্ত, অবৈধ আয়ের পথে রয়েছে, তারাই অবৈধ আয়ের টাকা রক্ষা করতে মরিয়া, মূলত তারাই দলে অনুপ্রবেশকারী। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ২টায় জিয়া মঞ্চ সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক মোঃ সাহেদ আহমদের সভাপতিত্বে ও মহানগর জিয়া মঞ্চ এর সদস্য সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক সুলতান মোহাম্মদ সবুজ, মৌলভীবাজার জেলার আহবায়ক ইলিয়াস কবির শাহীন, সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক আমিনুল হক, সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, মৌলভীবাজার জেলার সদস্য সচিব মোঃ ছাব্বির আহমেদ, মহানগর যুগ্ম আহবায়ক মোঃ কামিল আহমদ, সিলেট জেলা যুগ্ম আহবায়ক মোঃ আমির আলী, দুলাল আহমদ, সদস্য সুজন মিয়া, সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর সদস্য শামীম আহমদ, মোঃ দেলোয়ার রহমান, মোঃ আলী হাসান, মোঃ নবিন নুর, মোঃ লিংকন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102