সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বিয়ানীবাজারে শহিদ আবু তুরাব চত্বরের ভিত্তি প্রস্থর স্হাপন করা হয়েছে

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
বিয়ানীবাজারে শহিদ আবু তুরাব চত্বরের ভিত্তি প্রস্থর স্হাপন করা হয়েছে - Banglar Mati

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে চত্বর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক নামকরণ সংক্রান্ত চত্বর নির্মাণের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের উপর অবস্থিত ডাকবাংলোর নীচে এই চত্বরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। রোববার দুপুরে শহীদ সাংবাদিক তুরাব চত্বরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে জুলাই-আগষ্টে দেশে গণহত্যা চালিয়েছে। আর তার এসব হত্যাযজ্ঞের সংবাদ যাতে দেশবাসী না জানতে পারে সেজন্য দেশের ইন্টারন্টে শাটডাউন, সাংবাদিক হত্যাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। আর এসব অপকর্মের মাস্টার মাইন্ড ছিল হাসিনা।

শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর জাবুর বলেন, তার ভাইকে হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে। মামলা ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পনা হয়েছে। তিনি হত্যাকান্ডে জড়িত সকল পুলিশ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল খায়ের,সেক্রেটারী আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মাস্টার আব্দুর রহীমের ছেলে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102