মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদের রহস্যজনক ভূমিকার নিন্দা

প্রেসবিজ্ঞপ্তি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদের রহস্যজনক ভূমিকার নিন্দা - Banglar Mati

গত ১৯ জুলাই আন্দোলনকালে বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

আদালতের কার্যক্রম শেষে আসামী সাদেক কাওসার দস্তগীরকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় আদালতে সিলেটে কর্মরত সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যাকারী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরের সংবাদ সংগ্রহ করতে বাধা সৃষ্টি ও মিথ্যা তথ্য দিয়ে আদালতের অপর দিকে সাংবাদিকদের সরিয়ে দ্রুতগতিতে অন্য দিকে আসামীকে বের করে নিয়ে যাওয়া একজন রাজনীতিবীদ হিসেবে সহযোগিতা করার ঘটনাটি রহস্য জনক। এধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মো. নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)
সিলেট বিভাগীয় কমিটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102