সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ পুলিশের জালে চারজন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ পুলিশের জালে চারজন - Banglar Mati

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা কৃষক লীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাকসুদ হাসানকেও গ্রেপ্তার করে পুলিশ।

 

আজ (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১২টার দিকে বিজয় দিবস উপলক্ষে তাহিরপুর শহিদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে পুষ্পস্তবক অর্পন করতে দেখা গেছে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলেয়োর হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ইমন ও বাকিদের ৪ আগস্ট তাহিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102