অনলাইন নিউজ পোর্টাল banglarmati24.com এ গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পাল পুরে বালি লুটপাটের নেপথ্যে তিন কুতুব শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মোর্শেদ মুকুল ও অপর দুই জন।
তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত এলাকায় বালি লুটপাটে আমি সহ অপর দুই জনের কোন সংশ্লিষ্টতা নাই। একটি স্বার্থান্বেষী মহলের মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করায় আমাদের কে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্থ করার জন্য।