নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের ১২ টি উপজেলায় চীনের তৈরী সিনোভ্যাক্স টিকা দেয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টায় শহরের পবন কমিউনিটি সেন্টারে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ টিকা কার্যক্রম চলবে দিনব্যাপী।
এসময় টিকাদান কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে মানুষের উপছে পড়া ভিড় দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিছুজ্জামান, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাউসার আহমদ, কাউন্সিলার সৈয়দ ইয়াসিন আহমদ প্রমুখ।