সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

আ.লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
আ.লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা - Banglar Mati

সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এসময় অস্ত্রেরমুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রীনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102