সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

মানব সেবার জন্যই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ: ড. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
মানব সেবার জন্যই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ: ড. শফিকুর রহমান - Banglar Mati

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেবল মানব সেবার উদ্যেশ্য নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আমরা কেবল টাকা রুজির জন্য এই হাসপাতাল গড়ে তুলিনি। রোগিদের সেবার জন্য ভাল ডাক্তার এবং শিক্ষার মান টিক রাখার জন্য মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভাল শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশারাখি সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ অগ্রনী ভূমিকা পালন করবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময়কালে এই কথাগুলো বলেন।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন , ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, হাসাপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জি এম মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102