সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার - Banglar Mati

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রাম, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহ, পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুর, পিবিআইয়ের মো. শরিফ উদ্দিনকে বরিশাল এবং এসবি ঢাকার পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুর, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটি ইউ) মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের নিশাত এ্যাঞ্জেলাকে গাইবান্ধা, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জ, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়া এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102