সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

মহান বিজয় দিবসে ৯ নং ওয়ার্ড ও নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মিজান

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মহান বিজয় দিবসে ৯ নং ওয়ার্ড  ও নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মিজান - Banglar Mati

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ড,নগরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান।

বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এদেশের আপামর জনগন তাদের বুকের তাজা রক্ত দিয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ ও পতাকা উপহার দেন। আজ আমরা আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে গর্ববোধ করি।

৩০ লক্ষ প্রাণ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুউচ্চ মর্যাদায় নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সফল রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেম লালন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হতে হবে। সকল শহীদের স্বপ্ন ও তারুন্যের চেতনায় হোক বাস্তবায়িত হোক আগামীর বাংলাদেশ। বিশ্ব দরবারে বীরের জাতি হিসেবে স্থান করে দেওয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সহ সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য মিজানুর রহমান মিজান সাবেক সিলেট মহানগর তাঁতীদলের সেক্রেটারি মৃতঃ হাজী শওকত আলী ছেলে।

মিজানুর রহমান মিজান বলেন, আমার বাবা শওকত আলীর স্বপ্ন ছিলো সিলেট সিটি কর্পোরেশন এর আওতাধীন ০৯ নাম্বার ওয়ার্ডের সর্বসাধারণের সেবা করা। জীবনদশায় তিনি সহস্র মানুষের প্রতিনিধিত্ব করেছেন, সেবা করেছেন কিন্তু ফ্যাসিস্টদের আমলে নিপীড়ন, নির্যাতন সহ্য করে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। কিন্তু একতরফা নির্বাচনের কারণে মনের সুপ্ত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি।

তাই আমি আমার বাবার স্বপ্ন পুরন ও উনার মতো ৯ নং ওয়ার্ডবাসীর সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমি চাই আপনারা ওয়ার্ডবাসী অতীতের মতো আমার বাবাকে যেমন সহযোগিতা করেছেন আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের প্রত্যাশা পুরণের জন্য সর্বাত্বক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102