সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

জিডির ১ ঘন্টার মধ্যে সাড়া দিবে পুলিশ : ডিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
জিডির ১ ঘন্টার মধ্যে সাড়া দিবে পুলিশ : ডিএমপি কমিশনার - Banglar Mati

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি হবে। জিডি হওয়ার ৪৮/৭২ ঘণ্টা পর নয়, ২/১ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন। কমিশনার বলেন, আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না। আমার কাজ সেবা দেওয়া।

উদাহরণ দিয়ে কমিশনার বলেন, তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সেজন্য আমি কমিশনার জবাবদিহি করব। কেন ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দেব। মামলা হোক, জিডি হোক সমস্যা নেই, কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডিই হতে হবে।

নতুন একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগে জিডি হওয়ার পরে ৪৮/৭২ ঘণ্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো। কিন্তু এখন সে সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়, জিডি নথিভুক্ত হওয়ার ১/২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন সে ব্যবস্থা চালু হবে। তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন।

তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে। আমি চাই সেবা দিতে রেসপন্স টাইম কমিয়ে নিয়ে আসা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পান। এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102