সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা - Banglar Mati

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাবের একটি অভিযানিক দল। তিনি বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

রবিবার বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের অভিযানিক দল মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102