সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার সরকার দেশের প্রতিটি সেক্টরের মতো শিক্ষা ব্যবস্থাকে দূর্নীতি ও নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নি। উন্নয়নের নামে ভয়াবহ লুটপাট হয়েছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে। স্কুল কলেজে শিক্ষার কোন পরিবেশ ছিল না। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের ব্যাপক উন্নয়ন হবে।
বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা থেকে ডামি কতিত সংসদ সদস্য উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট চালিয়েছেন। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কিছু ব্যাক্তিরা আওয়ামীলীগের পা চেঁটে বিদ্যুৎ প্রকল্পের নামে রাষ্ট্রের কাছ থেকে ক্যাপাসেটি চার্জ নিয়েছেন। স্বৈরাচারের দোসরদের স্থান গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় হবে না।
উপজেলা জাজাসের আহবায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের আহবায়ক নিজাম উদ্দিন তরফদার, সিলেট জেলা বিএনপির শিশু বিষয় সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো: নজমুল হোসেন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বিয়ানীবাজার উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুল হালিম রানা, মো: শাহ আকবর স্বপন, দৌলা হোসেন সুবাস নুরুল কিবরিয়া, সাব্বির আহমদ, আব্দুল গনি, সাইফ উদ্দিন, জাবেদা হোসেন, নুর উদ্দিন, নোমান উদ্দিন শিপু, আয়নুল আবেদিন, মাহবুব আলম প্রমূখ।