সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরালেন উপমহাপরিচালক জিয়াউল হাসান।

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরালেন উপমহাপরিচালক জিয়াউল হাসান। - Banglar Mati

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবীর ছয় জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস,পিএএমএস।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে এই র‍্যাংক ব্যাজ পড়ানো হয়। এ সময় সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট মোঃ ফারুক হোসেইন উপস্থিত ছিলেন।

একই সঙ্গে উপমহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মধ্যে ল্যান্স নায়েক থেকে নায়েক দুইজন ও সিপাহী থেকে ল্যান্স নায়েক চারজন, মোট ছয়জনকে র‍্যাংক ব্যাজ পড়ানো হয়।

র‍্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপমহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাইকে চেইন অব কমান্ড মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর থেকে তার অধীনস্থদের কল্যাণচিন্তার একটি মৌলিক অংশ ছিলো দাপ্তরিক প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজতর ও গতিশীল করার মাধ্যমে ন্যায্যতা ও সক্ষমতার ভিত্তিতে প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়া। বাহিনীর নিয়মিত এবং মৌলিক অংশ হিসেবে আনসার ব্যাটালিয়ন সদস্যদের পদোন্নতির দীর্ঘসূত্রিতা দূরীকরণে স্হায়ী নীতিমালা সংস্কার ঠিক তেমনি একটি প্রাপ্য অধিকার।

চলমান পরিস্থিতির মাঝেও মহাপরিচালকের সানুগ্রহে ব্যাটালিয়নসমূহের বিভিন্ন পদবীর সদস্যদের পদোন্নতির প্রস্তাব যাচাই-বাছাই এবং পদোন্নতির যোগ্যতা পূরণ সাপেক্ষে সিপাহি হতে সুবেদার পর্যন্ত বিভিন্ন পদবীতে ৯৫৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দ্রুততার সাথে তিনি পদোন্নতি প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ইতোমধ্যেই পরবর্তী ধাপের প্রায় ২৩০০ জন সদস্যের পদোন্নতি প্রদানের কার্যক্রম চালু হয়েছে। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিতকরণে সকল পর্যায়ের সদস্যদের আরো বেশি উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের আকাঙ্খা পূরণে সচেষ্ট থাকতে হবে।

এ সময় পদোন্নতি প্রাপ্ত সকল আনসার ব্যাটালিয়ন সদস্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102