সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার

জাতীয় ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার - Banglar Mati

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও এক বার দল ও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি এ ইস্যুতে জাতিসংঘের সঙ্গে আলোচনা শুরুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বানও জানিয়েছেন মমতা। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই, রাষ্ট্রপুঞ্জের (জাতিসংঘের) সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা বলুক যেন তারা সেখানে শান্তিরক্ষী সেনাদের পাঠাতে পারে। আমাদের অনুরোধ রইল।”

সেই সঙ্গে সীমান্ত সুরক্ষার ব্যাপারটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন তিনি।

“বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায়। এটি আমাদের এক্তিয়ার বা দায়িত্বে নেই। আমরা বিধানসভার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি—প্রধানমন্ত্রী যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনও ব্যাপারে, তাহলে বিদেশমন্ত্রী (পররাষ্ট্রমন্ত্রী) যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102