সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে সবজির দাম অস্থিতিশীল, সাধারণ মানুষ বিপাকে

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
সিলেটে সবজির  দাম অস্থিতিশীল, সাধারণ মানুষ বিপাকে - Banglar Mati

বেশ কিছু দিন ধরেই সিলেটের সবজির বাজার অস্থিতিশীল। বেশি দামের চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সাধারণত শীতের সবজি বাজারে আসার পর দাম কমে। সিলেটের বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। এ অবস্থায় সীমিত বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা। আর নিম্ন আয়ের অনেক ক্রেতারা কিনতে না পেরে অপেক্ষায় আছেন দাম কমার।

রবিবার (১ ডিসেম্বর) সিলেটের কাঁচাবাজারগুলোতে গিয়ে দেখা যায়, স্তরে স্তরে সাজানো আছে শীতকালীন সবজি। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলছে পেপে, মূলা, ফুলকপি, বাধাকপি। তবে এগুলোর দামও ৫০ টাকার উপরে। শীতের ভরা মৌসুমেও সিলেট মহানগরের বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। মরিচ, পেঁয়াজ, আলু, চিচিঙ্গা, বেগুনসহ নিত্যদিনের সব সবজির দামই ক্রয় ক্ষমতার বাহিরে। মধ্য আয়ের মানুষেরা কমবেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন শহরের নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের প্রতিদিনের তিন বেলা খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে।

ক্রেতারা জানান, গত সপ্তাহের সঙ্গে তুলনায় অনেক সবজির দাম কেজিতে ২-৫ টাক কামেছে। তবে তা এখনো অনেক বেশে। সাধারণ ক্রেতারা একরকম অসহায় হয়ে গেছে। যেভাবে দাম বাড়ে সেভাবে কমে না। এই মৌসুমে সবজির দাম অনেক কম থাকার কথা। কিন্তু বাজারের যে অবস্থা, দাম কমার কোন লক্ষণ নেই। সরকারের কোন পদক্ষেপ চোখে পড়ে না।

ব্যবসায়ীদের জানা, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না। তাই সবজির দাম এখনও বাড়তি। শীতের সময় চলে আসছে। বাজারে সবজিও বাড়ছে। তাই সামনে সবজির দাম আরও কমবে। আশা করা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে সবজির দাম ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102