সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া - Banglar Mati

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে পথিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসা সুবিধাসম্বলিত বিমান ভাড়ার বিষয়ও প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ইতোমধ্যে আঙুলের ছাপ দিয়েছেন। দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘদিন থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102