সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

তারাপুরে দেবোত্তর সম্পদ অবৈধ দখল পর্যবেক্ষণে মাজিস্ট্রেট ও অপারেশন টিম

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
তারাপুরে দেবোত্তর সম্পদ অবৈধ দখল পর্যবেক্ষণে মাজিস্ট্রেট ও অপারেশন টিম - Banglar Mati

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক গঠিত ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পত্তির উপর অবৈধভাবে দখলকৃত স্থাপনা পর্যবেক্ষণ করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পর্যবেক্ষণ করেন তারা।

পর্যবেক্ষণ শেষে জবরদখলে থাকা দেবোত্তর সম্পত্তি উদ্ধারে নতুনভাবে অতি দ্রুত তালিকা তৈরি করা হবে বলে জানান । তাছাড়াও অবৈধ দখলের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে তারাপুর চা-বাগানের রাধাকৃষ্ণ মন্দিরসহ বাগানের সকল উন্নয়নমূলক কাজ তথা তারাপুর চা-বাগানের আয়ের উদ্দেশ্যে নির্মিত দোকান কোটা তৈরিতে বাধা দানকারী ও বাগানের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য বাগান পরিদর্শন করেছেন।

পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ, সরহকারি কমিশনার ভূমি সদর, সরকারি কমিশনার ভূমি মহানগর, ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাপুর চা-বাগানের ম্যানেজার, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানা কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।

উল্লেখ্য সিলেটের আলোচিত তারাপুর চা বাগানের শতকোটি টাকার দেবোত্তর সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে আছে একাধিক ব্যক্তি। এসকল ভূমিখেকোরা বিভিন্ন সময় পৈতৃক সম্পত্তির মালিক সেজে ওই সম্পদ অন্যের কাছে বিক্রিও করেছে। তারাপুর চা- বাগানের পার্শ্ববর্তী বড়গুল এলাকার পোয়াইন টিলা ওরফে পোয়াং টিলা নামের ওই সম্পত্তির দখল ঠেকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠান ও বেশ কিছু বসতবাড়ি। ভিন্ন দাগ ও চা বাগান এলাকা থেকে দূরে হওয়ায় সেখানে ভিন্ন ভিন্ন মালিক ও দখলদারের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাগান কতৃপক্ষ।

বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তী বলেন, তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদের দলিল অনুযায়ী প্রায় ৫০০ একর জায়গা রয়েছে। ২০১৬ সালের একটি ডকুমেন্টস অনুযায়ী দেখা যায় ৩২৩.০৮ একর জায়গা। এখন বর্তমানে তারাপুর চা-বাগানের ১৩০ একর জায়গা আমরা বাগান কতৃপক্ষ ধরে রাখতে পেরেছি বাকি জায়গা সকলই অবৈধ দখলে রয়েছে। আমরা প্রশাসনকে নিয়ে একাধিক জায়গা দখল মুক্ত করলে পরবর্তীতে দেখা যায় দখলদাররা আবার অবৈধ স্থপনা গড়ে তোলেন। আগামীতে প্রশাসন দেবোত্তর সম্পদে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিবেন বলে প্রশাসন জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102