সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সুনামগঞ্জে ক্রেতা শূন্য ফলের বাজার,চরম বিপাকে ব্যবসায়ীরা।

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
সুনামগঞ্জে ক্রেতা শূন্য ফলের বাজার,চরম বিপাকে ব্যবসায়ীরা। - Banglar Mati

সুনামগঞ্জের ফলের বাজার ক্রেতা শূণ্য হওয়াতে চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন ফল ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা।

প্রায় তিনমাস পূর্বে স্থানীয় প্রশাসনের উদ্যেগে সুনামগঞ্জে ভাম্যমান ফল ব্যবসায়ীদের দোকানে অভিযান করে তাদের উচ্ছেদ করে দেয়া হয়। উচ্ছেদের দীর্ঘদিন পরও আবারো ব্যবসায়ীরা ফল নিয়ে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সুনামগঞ্জ শহরে ফলের ব্যবসা শুরু করলেও বাজারে ক্রেতা না আসায় জমে উঠেছে না তাদের এই ব্যবসাটি।

বর্তমানে শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানে এই ফলের বাজারের জন্য জায়গা নিদিষ্ট করে দিলেও ক্রেতা শূন্যর কারণে প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা মহা সংকটে পড়েছেন। জন সমাগম স্থানে ফল ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার দাবী তাদের।

উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে প্রশাসন শহরের প্রাণকেন্দ্র থেকে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলে তারা পড়েন চরম বিপাকে। পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। ক্রেতা সাধারণ আগেকার জায়গায় ব্যবসায়ীদের ফলের দোকান না পেয়েফল কিনতে পারছেন না। ফল ব্যবসায়ীদের দাবী জন সমাগম স্থানে ফল বেচা কেনার স্থান নির্ধারণ করে দেয়া হোক। এ ব্যাপারে জেলা প্রশাসনের কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেন এই ফল ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102