সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ভুলে গেলো সবাই কানাইঘাটের কৃতি সন্তান সাবেক মন্ত্রী আব্দুস সালামকে

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ভুলে গেলো সবাই কানাইঘাটের কৃতি সন্তান  সাবেক মন্ত্রী  আব্দুস সালামকে - Banglar Mati

যে নামটি আজ স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে । কানাইঘাটের তথা সিলেট বিভাগের বর্তমান প্রজন্ম এই নামটিই হয়তো জানেনা। জানবেইবা কেমনে? কারণ সবাই যার যার বগল বাজানোয় ব্যস্ত । এই গুণী লোকটাকে স্বরণ করার ফুরসৎ কুথায় ? যে সম্প্রদায় গুণী জনের সম্মান জানায়না সে সম্প্রদায়ে গুণী জন জন্মায় না।
সাবেক মন্ত্রী আব্দুস সালাম কানাইঘাট উপজেলার সোনাপুর গ্রামে ১৯০৬সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এই খাটি সোনা জন্মগ্রহণ করেন । তার পিতা মুন্সী হাজীর আলী এবং মাতা আলেকজান বেগমের জৈষ্ঠ সন্তান ।

১৯১৮ সালে বীরধল পাঠশালায় শিক্ষা জীবন শুরু করে ১৯২২ সালে কানাইঘাট গভর্নমেন্ট এম,ই,স্কুলে ভর্তি হন তার পর ১৯৩১ সালে ঝিংগাবাড়ী হাই মাদ্রাসা থেকে ১ম বিভাগে এন্ট্রান্স পাস করেন । ১৯৩৩ সালে সিলেট এম,সি কলেজ থেকে আই,এ এবং ১৯৩৬ সালে ডিসটিংশনসহ বি, এ পাস করেন। অতঃপর উচ্চশিক্ষা লাভের জন্য ১৯৩৬ সালে কলিকাতা আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এম, এ এবং আইন বিভাগে ভর্তি হয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন।

১৯৩৭ সালের ১৯ জানুয়ারি ছাএ অবস্হায় তিনি বৃহত্তর জৈন্তা নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে আসাম প্রাদেশিক ব্যবস্হাপক সভায় এম,এল,এ নির্বাচিত হন। অনেকগুলো আন্চলিক দলের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রাবস্থায় মাত্র ৩১ বৎসর বয়সে আসাম এসেম্বলির অন্যতম বয়ংকনিষ্ঠ সদস্য (এম,এল,এ) নির্বাচিত হওয়া ছিল একটি বিরল ঘটনা ।

১৯৩৭-১৯৪৬ সাল পর্যন্ত ০৯বৎসর আসাম এসেম্বলির সদস্য ছিলেন । ১৯৫৪ সালে সিলেট জেলা মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন ।

১৯৫৭ সালে কানাইঘাট, জৈন্তাপুর, জকিগন্জ, বিয়ানীবাজার নির্বাচনী এলাকা থেকে মুসলিম লীগের হয়ে প্রাদেশিক পরিষদের উপর্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের রাজস্ব ও ভূমি প্রশাসন মন্ত্রী নিযূক্ত হন।

মন্ত্রী নিযূক্ত হওয়ার পর উনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের ভূমি ব্যবস্হাকে সূদৃড় ও গতিশীল করার লক্ষ্যে একটি একটি ভূমি কমিশন গঠন করা হয়। এই প্রশাসন ভূমি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যার সুফল আজ দেশব্যাপী ভোগ করছে । কানাইঘাট, জৈন্তা,গুয়াইনঘাট এলাকার শিক্ষার প্রসারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্হাপন করেন ।

বৃহত্তর জৈন্তিয়া এলাকার বাড়ি জমি-জমা সরকারী ক্রোক নিলাম থেকে রক্ষা করেছেন । দরবস্ত কানাইঘাট সড়কটি তারই অবদান । চারখাই হইতে জকিগন্জ পর্যন্ত রাস্হা পাকাকরণে তারই অবদান ।প্রতিটি থানায় সার্কেল অফিসার নিয়োগ, ৪৫০ বিঘা পর্যন্ত জলমহাল মালিকানা জনসাধারণের ভোগের জন্য দেয়া, ১৯৬২ সনে সিলেট অন্চলে ভয়াবহ বন্যায় উনার ব্যাপক ত্রাণ তৎপরতা ওপূনর্বাসন কার্য্যক্রম সহ গুটা দেশ তথা সিলেটবাসীর জন্য উনার অনেক অবদান রয়েছে যা এই সল্পপরিসরে উল্লেখ সম্ভব নয়।

নির্মোহ ,প্রচার বিমুখ এই মন্ত্রী আব্দুস সালাম সম্পদ কামানোর ধান্ধা করেননি । চরম সৎ ব্যক্তিত্ব,আপনারা অবাক হবেন শহরে উনার কোন বাড়ি নেই ।জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত গ্রামের বাড়িতে কাটিয়ে

১৯৯৯ সালের ১০ ই মে কর্মবীর রাজনীতি ক সাবেক মন্ত্রী জনাব আব্দুস সালাম ইন্তকাল করেন ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102