সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিবিএ নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গায়েল করতে হুমকি-মামলা

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিবিএ নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গায়েল করতে হুমকি-মামলা - Banglar Mati

আগামী ১০ ডিসেম্বর সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজের ভাইকে জয়ী করাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি-ধমকি প্রদান এবং মিথ্যা মামলায় গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের বিরুদ্ধে।

জানা গেছে, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

অভিযোগ উঠেছে- অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন প্রভাব খাটিয়ে একটি মিথ্যা মামলায় বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেফতার করিয়েছেন। তারা হলেন- নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সারকারখানায় কর্মরত হারুনুর রশিদ হারুন এবং শ্রমিকদল নেতা আরিফ আহমদ। গোলাগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদি হয়ে গত বুধবার সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় আটক দেখিয়ে হারুন ও আরিফকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও অভিযোগ রয়েছে- ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বেশ বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। সম্প্রতি সিলেট জেলা বারের বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের পাশ কাটিয়ে নিজে পিপি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এটিএম ফয়েজকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হলে রিপনের নেতৃত্বে সিলেট আদালতপাড়ায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়, যা ছিল নজিরবিহীন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে ফেঞ্চুগঞ্জ সারকারখানা সিবিএ-এর সাধারণ সম্পাদক পদে বিজয়ী করাতে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফিকে সাথে নিয়ে রিপন ফেঞ্চুগঞ্জ সারকারখানায় গিয়ে শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

অভিযোগে জানা যায়, সারকারখানায় কর্মরত বৃহত্তর বগুড়া ও ঢাকার শ্রমিক নেতৃবৃন্দকে সিলেটে ডেকে এনে দফায় দফায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওহিদুজ্জামান চৌধুরী সুফি ও হুসেন আহমদ পাটোয়ারী শিপন গংরা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করেন। নির্বাচন থেকে সরে গিয়ে সাধারণ সম্পাদক পদে হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী করতে চাপ দেন। অন্যথায় নির্বাচনে অংশগ্রহনকারীদের ৫-৭টি মামলায় ঢুকিয়ে জেল কাঠানোর হুমকি দেন তারা। সর্বশেষ ১১ অক্টোবর সিলেটে তলব করে তাদেরকে শাসানো হয়। এতেও কোনো কাজ না হওয়ায় গত ১৩ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদী করে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। প্রভাব খাটিয়ে ওই মামলায় হারুন ও আরিফের নাম অন্তর্ভুক্ত করা হয় বলে জানান মামলার বাদি মাসুম আহমদ। তিনি বলেন- গ্রেফতারকৃত হারুনুর রশিদ হারুনকে ওই মামলার ১৭নং ও আরিফ আহমদকে ১৮নং আসামি করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102