সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে! খন্দকার মুক্তাদির

প্রেসবিজ্ঞপ্তি
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে! খন্দকার মুক্তাদির - Banglar Mati

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর, আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না।

আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি, মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি, তাতে সর্বোচ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর বাংলার রাখার রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

শনিবার (৯ নভেম্বর) সিলেট সদর উপজেলার ১নং জালালবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইসলামগঞ্জ বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, শহীদ আহমদ, আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জৈন উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, জামাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102